
ডেস্ক রিপোর্ট
জনগণের দোরগোড়ায় পৌঁছে তাদের প্রকৃত চাহিদা ও সমস্যা অনুধাবনের উদ্দেশ্যে কুষ্টিয়ার কুমারখালীতে এক ব্যতিক্রমী কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সভায় উপস্থিত সাধারণ মানুষের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য এবং তাদের বিভিন্ন সমস্যার কথা নোট করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা অবকাঠামোগত উন্নয়ন ও এলাকার নানা সামাজিক সংকটের কথা তুলে ধরেন, যার প্রেক্ষিতে সংসদ সদস্য পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
হাসিমপুরের সভা শেষে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই পাশের তারাপুর গ্রামে যান সংসদ সদস্য এবং গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
নির্বাচিত প্রতিনিধিকে কাছে পেয়ে এবং নিজেদের কথা সরাসরি বলতে পেরে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।