ডেস্ক রিপোর্ট:
আস্থা, গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জুনিয়র সদস্য পদে নির্বাচিত হয়েছেন কুমারখালীর কৃতিসন্তান ও কুষ্টিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের সম্মানিত এপিপি অ্যাডভোকেট রবিউল ইসলাম। আজ ২৬ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন, গ্রন্থাগার সম্পাদক পদে ২ জন, সাহিত্য সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, সিনিয়র সদস্য পদে ৫ জন এবং জুনিয়র সদস্য পদে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে উল্লেখযোগ্য ভোটে জয়লাভ করে অ্যাডভোকেট রবিউল ইসলাম পুনরায় সহকর্মীদের আস্থা অর্জন করেন। সহকর্মী আইনজীবীদের মতে, তাঁর পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীল আচরণই এই বিজয়ের মূল ভিত্তি।
অ্যাডভোকেট রবিউল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুষ্টিয়া জেলা শাখার সাবেক জেলা সেক্রেটারি। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-র কুমারখালী পৌরসভা শাখার সম্মানিত আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। আসন্ন কুমারখালী পৌরসভা নির্বাচনে তিনি জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন।
টানা ২য় বার বিয়য়ের পর তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ““আইনজীবী সমাজের ভালোবাসা ও আস্থা আমাকে অনুপ্রাণিত করে। এই জয় আমার ব্যক্তিগত নয়, সহকর্মীদের আস্থা ও বিশ্বাসের ফল। ন্যায়বিচার, সততা ও জনসেবার আদর্শে কাজ চালিয়ে যেতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।”
কুমারখালীর বিশিষ্ট জনদের মতে, পেশাগত দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং সামাজিক সম্পৃক্ততার সমন্বয়ে অ্যাডভোকেট রবিউল ইসলামের এই ধারাবাহিক সাফল্য কুমারখালীর জন্য গর্বের বিষয়।