কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
সারা দেশের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে (২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ) প্রথম ধাপে মনোনীত শিক্ষার্থীদের মূল ভর্তি বা চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। অনলাইনে নিশ্চায়ন শেষে সশরীরে কলেজে উপস্থিত হয়ে চূড়ান্ত ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাধ্যমে নিজেদের আসন পাকাপোক্ত করেছে শিক্ষার্থীরা।
স্থানীয় অন্যতম পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠান কুমারখালী কলেজেও অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় সুযোগ পাওয়া শিক্ষার্থীরা অভিভাবকসহ কলেজে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সুব্যবস্থা থাকায় কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুততম সময়ে ফরম পূরণ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

কুমারখালী কলেজের পাশাপাশি সারা দেশেও একাদশ শ্রেণির প্রথম ধাপের এই চূড়ান্ত ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির নির্দেশিকা মেনে দেশের সকল সরকারি-বেসরকারি কলেজ নিজ নিজ প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করেছে।
ভর্তি হতে আসা শিক্ষার্থী বলেন, কলেজ কর্তৃপক্ষ যথেষ্ট তৎপর ও সকল বিষয়ে আমাদের সহায়তা করছে যার ফলে আমরা অতি দ্রুত কাগজপত্র জমা দিতে পেরেছি। আরেক শিক্ষার্থী বলেন,কলেজের জলাবদ্ধ আমাদের চিন্তার সবথেকে বড় কারণ আমারা কলেজ প্রশাশনকে এ বিষয়টি নিরসনের জন্য অনুরোধ করছি ।
প্রথম ধাপের ভর্তি শেষে এবার যেসকল শিক্ষার্থী কলেজ নির্বাচন বা নিশ্চয়ন করতে পারেনি তাদের জন্য দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে অতি দ্রুত সময়ে।