মোঃ শাহাদৎ হোসেন
নিউজ এডিটর, রুপালী কন্ঠ
কুষ্টিয়ার কুমারখালীর ঐতিহ্যবাহী এম.এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ শনিবার বিকেলে বিদ্যালয়ের স্কুল মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একসাথে মিলিত হয়ে শিক্ষার্থীরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে সময় কাটান।
এতে ২০২০ ব্যাচের ৪০ জনেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন, যারা বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে রমজান মাসের তাৎপর্য, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন দৃঢ় করার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সময়।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশ নেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা ও সামাজিক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।