
মোঃ শাহাদৎ হোসেন
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালীতে আল হেরা হাফিজিয়া মাদরাসার উদ্যোগে ৯ জন শিক্ষার্থীর সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও মেয়র পদপ্রার্থী খান আতিকুর রহমান সবুজ। এ সময় তিনি বলেন, “দ্বীনি শিক্ষার প্রসার ছাড়া আদর্শ সমাজ গঠন সম্ভব নয়।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আসাদুজ্জামান নয়ন ও মাহমুদ শরীফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী আলতাফ হোসেন, মোতালেব বিশ্বাস ও খলিলুর রহমান।
মাদরাসার মুহতামিম হাফেজ শরীফ আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানের সবক কার্যক্রম পরিচালনা করেন হাফেজ আবু বকর সিদ্দিক। পরে শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।