
কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিলাইদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবু হানিফ (মাস্টার)-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য জনাব মো. আফজাল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন শিলাইদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান।

সমাবেশে বক্তারা কর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সমাবেশ শেষে উপস্থিত কর্মীরা নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা নিয়ে সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।