
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
কুমারখালী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মো. আব্দুল মালেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমারখালী উপজেলা শাখা।
এসময়ে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমারখালী উপজেলা শাখার সভাপতি মোঃ রাসেল আরজু, সেক্রেটারি আবু হুরাইরা,অফিস সম্পাদক সোহান হোসাইন,সাহিত্য সম্পাদক শাহরিয়ার রহমান আকাশ,ছাত্রকল্যাণ সম্পাদক কবির প্রামাণিক,অর্থ সম্পাদক জাহিদ হাসান।
ছাত্রশিবিরের নেতৃবৃন্দ নতুন অধ্যক্ষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, মো. আব্দুল মালেকের যোগ্য নেতৃত্বে কুমারখালী সরকারি কলেজ আগামী দিনে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার ক্ষেত্রে আরও বহুদূর এগিয়ে যাবে।
পাশাপাশি নতুন অধ্যক্ষ যেন তাঁর ওপর অর্পিত এই গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সঙ্গে পালন করতে পারেন, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে তাঁর তাওফিক কামনা করা হয়।