কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার নেতাকর্মীরা।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গোরস্থানে গিয়ে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তারা। এ সময় তারা আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলার সদস্য সচিব সুলতান মারুফ তালহা সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।