কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা) এর জীবনীর উপর সিরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমারখালী উত্তর থানা শাখার আওতাধীন জগন্নাথপুর ইউনিয়ন শাখা।
জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষাথীদের নিয়ে বৃহস্পতিবার দুপুর ২:৩০ থেকে অনুষ্ঠানটি শুরু হয়।জগন্নাথপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমারখালী উত্তর থানা শাখার সভাপতি মোঃ আবু হুরাইরা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের জামায়তে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল লতিফ খান এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমারখালী উত্তর থানা শাখার ছাত্রকল্যাণ সম্পাদক কবির প্রমাণিক ও কুমারখালী পৌরসভা শাখার সভাপতি শাহেদ হোসেন এবং অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা যদি মহানবীর (সা.) আদর্শ বুকে ধারণ করে বেড়ে ওঠে, তবে ভবিষ্যতে তারা সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে।

আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শিশু-কিশোরদের জনপ্রিয় পত্রিকা ‘কিশোরকণ্ঠ’ উপহার হিসেবে প্রদান করা হয়।