স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:
কুষ্টিয়ার কুমারখালীতে সুবিধাবঞ্চিত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ফুড প্যাকেট বিতরণ করেছে কুমারখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) উপজেলার একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী-খোকসা আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট রবিউল ইসলাম এবং বিশিষ্ট সাংবাদিক রফিকুল্লাহ কালবী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইমরান হোসাইন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলী হাসান সাদ্দাম।
আয়োজনে মোট ১২০টি ফুড প্যাকেট বিতরণ করা হয়। এসময় সংগঠনের কার্যনির্বাহী সদস্য সামছুজ্জামান জুয়েল, অর্থ সম্পাদক মিজানুর রহমান রতন, সহ-সভাপতি আশরাফুল আলম ও মাহমুদুল হাসান ওয়াজুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে সাবেক কিশোরকণ্ঠের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. ইমরান হোসেন, সাবেক ছাত্রনেতা ইসরাইল হোসেন, রাসেল আরজু, আবু হুরায়রাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।