
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সামাদ খান পাখি। তার ব্যক্তিগত উদ্যোগে দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। একইসঙ্গে একটি স্থানীয় মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে ইট বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে পৌরসভার এলঙ্গীপাড়ায় তার নিজ বাসভবনে এ কার্যক্রম পরিচালিত হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী, স্থানীয় বিএনপি নেতা মামুন-অর-রশিদ কলম, মিজানুর রহমান, মো. শামীমসহ বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন।
মানবিক এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজক পক্ষ থেকে জানানো হয়।