
নিজস্ব পরিচালকঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে গণঅধিকার পরিষদ কুমারখালী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কুমারখালীর কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুমারখালী থানা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাধক হারুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন থানা শাখার সভাপতি তানভীর আহম্মেদ রয়েল।
এসময় উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, চাপড়া ইউনিয়নের সাবেক বিএনপি নেতা শহিদুল ইসলাম, শিলাইদাহ ইউনিয়নের সাবেক বিএনপি নেতা লুৎফর ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ হোসেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রাইসুল ইসলাম, জেলা সভাপতি বিপ্লব, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা স্বপন আহমেদ ও জেলার সভাপতি মিলন মালিথাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দৈনিক সংগ্রামের কুমারখালী উপজেলা সংবাদদাতা মাহমুদ শরীফ।