1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

কুমারখালীতে নিউক্লিয়াস স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন শতাধিক মানুষ

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ 

মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কুষ্টিয়ার কুমারখালীর নিউক্লিয়াস স্কুলে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে লোটাস চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। চিকিৎসা সেবা গ্রহণের জন্য সকাল থেকেই মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ক্যাম্পেইনের আওতায় বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা, ওজন পরিমাপ, সাধারণ রোগের চিকিৎসা, শিশু স্বাস্থ্যসেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ প্রদান করা হয়। একই সঙ্গে চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে চোখের দৃষ্টি পরীক্ষা, বিভিন্ন ধরনের চক্ষু রোগ শনাক্তকরণ এবং চোখের যত্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকদের মতে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্দেশ্য থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন।

এ ক্যাম্পেইনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষসহ প্রায় ২০০ জন বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি হয়।

নিউক্লিয়াস স্কুলের প্রধান শিক্ষক জীবন হোসেন বলেন, “শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

সেবা গ্রহণকারীরা বলেন, বর্তমান সময়ে এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি করায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সমাজের কল্যাণে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কর্মসূচি আরও ব্যাপক পরিসরে পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park