1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

কুষ্টিয়া-প্রাগপুর সড়কে ডাকাতির চেষ্টা , জনতার ধাওয়ায় আটক ১

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

​নিজস্ব প্রতিবেদন

​কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ভেড়ামারা হাওয়াখালি মাঠ এলাকায় গরুবোঝাই ট্রাকে ডাকাতির একটি চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে সাধারণ জনতা। এ সময় ডাকাতদের ধাওয়া দিয়ে দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

​গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
​ঘটনার প্রত্যক্ষদর্শী আল্লারদর্গা বাজারের ব্যবসায়ী রুবেল আহমেদ জানান, রাতে ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল হাওয়াখালি মাঠ এলাকায় একটি গরুবোঝাই ট্রাককে লক্ষ্য করে। তারা একটি হাইস মাইক্রোবাস দিয়ে ট্রাকটির সামনে আড়াআড়িভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর ডাকাতরা ট্রাকটিতে লুটপাটের চেষ্টা চালালে পেছনে আটকে পড়া অন্যান্য গাড়ির যাত্রীরা পরিস্থিতি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে একজোট হয়ে ডাকাতদের ধাওয়া দেন।

​জনতার ধাওয়া খেয়ে ডাকাত দলের সদস্যরা দ্রুত তাদের মাইক্রোবাসে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পালানোর সময় দলের এক সদস্য সাধারণ মানুষের হাতে ধরা পড়ে যায়। পরে উপস্থিত ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

​এলাকাবাসী ও নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা জানান, সম্প্রতি এই সড়কে রাতে চলাচলে নিরাপত্তা নিয়ে একধরনের উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর এই পথে যাতায়াতে সাধারণ মানুষের মধ্যে চুরি-ডাকাতির আতঙ্ক কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park