1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর ভারতে পাচার, ফেরা নিয়ে অনিশ্চয়তা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক (গাজীপুর)

রাজধানীর অদূরে অবস্থিত গাজীপুরের সাফারি পার্ক থেকে বছর দেড়েক আগে চুরি হওয়া দুটি বিরল প্রজাতির ‘রিঙ-টেইলড’ বা ডোরাকাটা লেজের লেমুর ভারতে পাচার হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একাধিক চোরাচালানকারীর হাত ঘুরে বিপন্ন প্রজাতির এই প্রাণীগুলো বর্তমানে ভারতের গুজরাটের একটি বেসরকারি বন্যপ্রাণী উদ্ধার, সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। লেমুর দুটিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলেও সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের অভাবে তা নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পাচারের তথ্য ও ফেরা নিয়ে জটিলতা

সিআইডি কর্মকর্তারা জানান, লেমুরগুলোকে ভারত থেকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কোনো বন্যপ্রাণীকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ফেরত আনতে হলে আগে প্রমাণ করতে হয় যে সেটি সংশ্লিষ্ট দেশ থেকে পাচার হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাণী শনাক্ত করার সবচেয়ে বিজ্ঞানসম্মত ও কার্যকর উপায় হলো প্রাণীটির আগের জেনেটিক প্রোফাইল বা ডিএনএ রিপোর্টের সঙ্গে বর্তমান ডিএনএ রিপোর্ট মিলিয়ে দেখা।

কিন্তু বিপত্তি বেধেছে এখানেই। গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, পাচার হওয়া লেমুর দুটির কোনো ডিএনএ প্রোফাইল তাদের সংরক্ষণে ছিল না। এ বিষয়ে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, “আমাদের কাছে চুরি যাওয়া লেমুর দুটির ডিএনএ রিপোর্ট নেই। তবে পার্কের অন্য একটি লেমুরের ডিএনএ স্যাম্পল আমরা পরীক্ষার জন্য পাঠিয়েছি, যার সঙ্গে চুরি যাওয়া লেমুর দুটির রক্তের সম্পর্ক রয়েছে। এই ডিএনএ রিপোর্টের ওপর ভিত্তি করেই আমরা আশাবাদী।”

কী এই রিঙ-টেইলড লেমুর?

‘রিঙ-টেইলড’ বা ডোরাকাটা লেজের লেমুর বাংলাদেশের কোনো দেশীয় প্রাণী নয়। এদের আদি নিবাস মূলত আফ্রিকা মহাদেশের মাদাগাস্কার দ্বীপে। আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের মাধ্যমে এদের বিভিন্ন দেশে পাচার করা হয়। ব্যাপক পাচার এবং আবাসস্থল ধ্বংসের কারণে বিশ্বে প্রাণীটির অস্তিত্ব এখন রীতিমতো বিপন্ন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park