1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

গড়াই নদীতে তলিয়ে গেল ভ্যান, শেষ সম্বল হারিয়ে দিশেহারা চালক

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পঠিত

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর পাড়ে রাখা একটি ভ্যান গড়িয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে উপজেলার এম এন বাঁধের পশ্চিম পাশে শরীফ মেম্বারের বাড়ির সামনে এই আকস্মিক দুর্ঘটনা ঘটে। চোখের সামনে জীবিকা নির্বাহের একমাত্র সম্বলটি নদীতে তলিয়ে যেতে দেখে চরম দিশেহারা হয়ে পড়েছেন ভ্যানচালক শহিদুল ইসলাম।

ভুক্তভোগী শহিদুল ইসলাম কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে গড়াই নদীর পাড়ে নিজের ভ্যানটি দাঁড় করিয়ে রেখে পাশেই বসে চা খাচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ ভ্যানটি গড়িয়ে উল্টে গড়াই নদীতে পড়ে যায় এবং চোখের পলকেই গভীর পানিতে তলিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় নদীতে নেমে ভ্যানটি উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালানো হয়। তবে নদীর পানি ও কাদায় ভ্যানটি তলিয়ে থাকায় উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এখন পর্যন্ত সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ভ্যানচালক শহিদুল ইসলামের জীবনে এটি দ্বিতীয় বড় ধাক্কা। এর আগে তাঁর উপার্জনের মাধ্যম আরও একটি ভ্যান চুরি হয়ে গিয়েছিল। সেই ক্ষতি সামলে অনেক কষ্টে নতুন এই ভ্যানটি কিনেছিলেন তিনি।

পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল এই বাহনটি। সেটিও নদীতে ডুবে যাওয়ায় একপ্রকার পথে বসার উপক্রম হয়েছে তাঁর।

শেষ সম্বল হারিয়ে চরম হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটছে দরিদ্র এই ভ্যানচালকের। নদীর তলদেশ থেকে ভ্যানটি দ্রুত উদ্ধার করতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী শহিদুল ইসলাম ও স্থানীয় এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park