1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

চলন্ত ট্রেনের ছাদে দুর্ধর্ষ ছিনতাইঃমহাখালীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট (ঢাকা)

রাজধানীর মহাখালী এলাকায় চলন্ত ট্রেনের ছাদে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কমলাপুর থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম হাসানুজ্জামান সাজিদ (২২)। তিনি নাটোরের কাদিরাবাদে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বিএইউইটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

আহত শিক্ষার্থী ও তাঁর খালু শহীদুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সাজিদ গত রোববার জামালপুর থেকে ঢাকার উত্তরায় এক বন্ধুর খালার বাসায় এসেছিলেন। সোমবার সন্ধ্যায় নিজ গ্রাম জামালপুরে ফেরার উদ্দেশ্যে তিনি কমলাপুর রেলস্টেশন থেকে ব্রহ্মপুত্র ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি মহাখালী এলাকায় পৌঁছালে হঠাৎ ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তাঁকে ঘিরে ফেলে। এ সময় বাধা দিলে তারা সাজিদের দুই হাত, বুক, পিঠ ও বাঁ পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাঁর সঙ্গে থাকা মুঠোফোন এবং সাড়ে আট হাজার টাকাসহ মানিব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

রক্তাক্ত অবস্থায় ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশনে পৌঁছালে স্থানীয় লোকজন এবং বিমানবন্দর ফাঁড়ির রেলওয়ে পুলিশের কনস্টেবল মো. রুবেল প্রামাণিক তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আহত ওই শিক্ষার্থীর বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে। ছিনতাইয়ের এই জঘন্য বিষয়টি এরই মধ্যে সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে এবং জড়িতদের ধরতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park