1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগ, আহত ৬

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পঠিত

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় নাশকতার মামলায় জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির ৫-৬ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি দলটির নেতাকর্মীদের। হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ভাঙচুর এবং তাঁর পাটের গোডাউনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে।


বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুলের নেতৃত্বে একদল লোক বিএনপির কার্যালয়ে হামলা চালায়।

স্থানীয় বাসিন্দা ও হামলার শিকার বিএনপির কয়েকজন সমর্থকের ভাষ্য, সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী বসে ছিলেন। এ সময় প্রায় ৫০-৬০ জনের একটি দল সেখানে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কার্যালয়ে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে কয়েকজন বিএনপি সমর্থককে মারধর করা হয়। এতে ৫-৬ জন আহত হয়েছেন বলে দাবি করেন তারা।

বিএনপির নেতাকর্মীরা জানান, কয়েক দিন আগে আওয়ামী লীগের সমর্থকদের একটি মিছিলকে কেন্দ্র করে ইবি থানায় নাশকতার মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা মো. রুহুলসহ কয়েকজনকে আসামি করা হয়। মঙ্গলবার আদালত থেকে জামিন পাওয়ার পর তাঁরা এলাকায় ফেরেন। এরপর মিষ্টি বিতরণ করে উল্লাসের একপর্যায়ে বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ বিএনপির।

এদিকে বিএনপি কার্যালয়ে হামলার খবর ছড়িয়ে পড়লে দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে গিয়ে ভাঙচুর চালান বলে জানা গেছে। একই সময় তাঁর পাটের গোডাউনে আগুন দেওয়ার অভিযোগও উঠেছে।

ঘটনার বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে ইবি থানা পুলিশের সদস্যরা রয়েছেন। তিনিও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park