1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

যাত্রীস্বার্থ বনাম অবৈধ দখলদার: কুষ্টিয়া কোর্ট স্টেশনের সংস্কার ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | কুষ্টিয়া

দীর্ঘ প্রতীক্ষার পর কুষ্টিয়া কোর্ট স্টেশনের সংস্কারকাজ শুরু হলেও তাতে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে। রেলওয়ের জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ করে লাখ লাখ টাকা ভাড়াবাণিজ্য টিকিয়ে রাখতে তারা এই সংস্কারকাজ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছে ‘কুষ্টিয়া রেলযাত্রী অধিকার পরিষদ’।

স্টেশন এলাকার দৃশ্যমান সংস্কারকাজের অংশ হিসেবে গত ১৪ সেপ্টেম্বর রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একটি উচ্ছেদ নোটিশ প্রদান করে কর্তৃপক্ষ। ওই নোটিশে আগামী ৭ দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়। এর পরদিনই, অর্থাৎ ১৫ সেপ্টেম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্টেশনের সংস্কারকাজের উদ্বোধন করা হয়। বর্তমানে স্টেশনের বাইরের লোহার ব্যারিকেড অপসারণসহ অন্যান্য কাজ চলছে।

তবে উচ্ছেদের নোটিশ পেয়েই অবৈধ দখলদাররা সংঘবদ্ধ হয়ে সংস্কারকাজ বন্ধ করার পাঁয়তারা শুরু করেছে। কুষ্টিয়া রেলযাত্রী অধিকার পরিষদের সুনির্দিষ্ট অভিযোগ অনুযায়ী, স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াদুদ হেলাল, সেলিম এবং মেজবাউর রহমান (বিডিআর) এই ষড়যন্ত্রের মূল হোতা। অভিযোগ রয়েছে, সম্পূর্ণ রেলের জমিতে অবৈধভাবে দোকানঘর তুলে তারা দীর্ঘদিন ধরে ভাড়া আদায় করে আসছেন।

সংগঠনটির প্রাপ্ত তথ্যমতে, রেলের ওই জায়গায় আব্দুল ওয়াদুদ হেলালের অধীনে প্রায় ৮ থেকে ৯টি, সেলিমের অধীনে অন্তত ২৪টি এবং মেজবাউর রহমানের অধীনে ২টি দোকান রয়েছে। এসব অবৈধ স্থাপনার প্রতিটি দোকান থেকে প্রতিমাসে গড়ে ৮ হাজার টাকা করে ভাড়া আদায় করা হয়। উচ্ছেদ অভিযান সফল হলে তাদের এই বিপুল পরিমাণ অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাবে। মূলত নিজেদের আর্থিক স্বার্থে আঘাত লাগাতেই তারা বৃহত্তর জনস্বার্থের এই প্রকল্পে বাধা দিচ্ছেন।

যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এই স্টেশনের প্ল্যাটফর্মটি আরও ৬৫০ ফুট সম্প্রসারণ এবং ৩ ফুট উঁচু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নারী-শিশু ও বৃদ্ধরা সহজে ট্রেনে ওঠানামা করতে পারেন এবং ভবিষ্যতে বড় ট্রেন চালু হলেও যাত্রীদের কোনো সমস্যায় পড়তে না হয়।

রেলের নিজস্ব জমিতে রেলওয়ের উন্নয়নকাজে অবৈধ দখলদারদের এই বাধার তীব্র নিন্দা জানিয়েছে কুষ্টিয়া রেলযাত্রী অধিকার পরিষদ। গুটিকয়েক ব্যক্তির ব্যক্তিখাতে বৃহত্তর জনস্বার্থ যেন উপেক্ষিত না হয়, সেজন্য কুষ্টিয়ার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তারা স্পষ্ট জানিয়েছে, যাত্রীস্বার্থে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে তারা সম্মুখসারিতে থেকে কঠোর অবস্থান গ্রহণ করবে।

(উপরোক্ত তথ্যসমূহ কুষ্টিয়া রেলযাত্রী অধিকার পরিষদের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম মুঠোফোনের মাধ্যমে দৈনিক রুপালী কণ্ঠকে নিশ্চিত করেছে) 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park