1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

কুমারখালীর জিলাপি তলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান ও বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, কুমারখালী (কুষ্টিয়া):

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জিলাপি তলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ভ্যান ও বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে ঘটা এই দুর্ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হননি, তবে চালক সামান্য আহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসটি ওই এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে এটি রাস্তার পাশে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয় এবং এরপর একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে আঘাত লেগে থেমে যায়। বৈদ্যুতিক খুঁটিতে আটকে যাওয়ার কারণে বাসটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এবং ভেতরে থাকা যাত্রীরা সুরক্ষিত থাকেন।

​

​দুর্ঘটনার পর বাসে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, দুর্ঘটনা কবলিত বাস ও ভ্যানটি জিলাপিতলা বাজারের উপরেই পড়ে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয়রা সহযোগিতা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park