1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

কুমারখালীতে শেষ হলো কলেজ ভর্তির কার্যক্রম,এবার দ্বিতীয় ধাপের আবেদন শুরুর অপেক্ষা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ বার পঠিত

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

সারা দেশের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে (২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ) প্রথম ধাপে মনোনীত শিক্ষার্থীদের মূল ভর্তি বা চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। অনলাইনে নিশ্চায়ন শেষে সশরীরে কলেজে উপস্থিত হয়ে চূড়ান্ত ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাধ্যমে নিজেদের আসন পাকাপোক্ত করেছে শিক্ষার্থীরা।

​স্থানীয় অন্যতম পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠান কুমারখালী কলেজেও অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় সুযোগ পাওয়া শিক্ষার্থীরা অভিভাবকসহ কলেজে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সুব্যবস্থা থাকায় কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুততম সময়ে ফরম পূরণ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


​কুমারখালী কলেজের পাশাপাশি সারা দেশেও একাদশ শ্রেণির প্রথম ধাপের এই চূড়ান্ত ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির নির্দেশিকা মেনে দেশের সকল সরকারি-বেসরকারি কলেজ নিজ নিজ প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করেছে।

ভর্তি হতে আসা শিক্ষার্থী  বলেন, কলেজ কর্তৃপক্ষ যথেষ্ট তৎপর ও সকল বিষয়ে আমাদের সহায়তা করছে যার ফলে আমরা অতি দ্রুত কাগজপত্র জমা দিতে পেরেছি। আরেক শিক্ষার্থী বলেন,কলেজের জলাবদ্ধ আমাদের চিন্তার সবথেকে বড় কারণ আমারা কলেজ প্রশাশনকে এ বিষয়টি নিরসনের জন্য অনুরোধ করছি ।

​প্রথম ধাপের ভর্তি শেষে এবার যেসকল শিক্ষার্থী কলেজ নির্বাচন বা নিশ্চয়ন করতে পারেনি তাদের জন্য দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে অতি দ্রুত সময়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park