1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

ঢাকার ঐতিহ্যবাহী ১০ প্রাচীন মসজিদ: মুঘল থেকে আধুনিক যুগের স্থাপত্য নিদর্শন

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ঢাকাকে বলা হয় মসজিদের শহর। মুঘল আমল থেকেই মূলত এই নগরী অসংখ্য মসজিদের কারণে বিশেষ পরিচিতি লাভ করে। কালের আবর্তনে আধুনিক স্থাপত্যের নতুন নতুন মসজিদ গড়ে উঠলেও, শত শত বছর ধরে সগৌরবে দাঁড়িয়ে আছে ঢাকার প্রাচীন ও ঐতিহাসিক বেশ কিছু মসজিদ। রাজধানীর এমন ১০টি উল্লেখযোগ্য প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ নিয়ে আজকের এই প্রতিবেদন।

১. বিনত বিবির মসজিদ পুরান ঢাকার নারিন্দা এলাকায় অবস্থিত এই মসজিদটি ঢাকার সবচেয়ে পুরোনো মসজিদগুলোর অন্যতম। ১৪৫৭ খ্রিস্টাব্দে (৮৬১ হিজরি) সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে মারহামাতের কন্যা মুসাম্মাত বখত বিনত বিবি এই মসজিদটি নির্মাণ করেন।

২. চকবাজার শাহী মসজিদ পুরান ঢাকার চকবাজারে অবস্থিত মুঘল আমলের অন্যতম সুন্দর নিদর্শন এই মসজিদটি ১৬৭৬ খ্রিস্টাব্দে মুঘল সুবেদার শায়েস্তা খান নির্মাণ করেন। এর তিনটি গম্বুজ ও বিশাল মিনার দর্শনার্থীদের মূল আকর্ষণ।

৩. কর্তালাব খান মসজিদ বেগম বাজার মসজিদ নামেও পরিচিত এই মসজিদটি পুরান ঢাকার বেগম বাজারে অবস্থিত। তৎকালীন দেওয়ান মুর্শিদ কুলি খানের (যিনি কর্তালাব খান নামেও পরিচিত ছিলেন) নামে ১৭০১ থেকে ১৭০৪ সালের মধ্যে এটি নির্মিত হয়।

৪. তারা মসজিদ পুরান ঢাকার আরমানিটোলার আবুল খয়রাত সড়কে অবস্থিত এই মসজিদটি আঠারো শতকের শুরুর দিকে মির্জা গোলাম পীর নির্মাণ করেন। পরে ১৯২৬ সালে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আলী জান ব্যাপারী মসজিদটির ব্যাপক সংস্কার করে বর্তমান রূপ দেন।

৫. মুসা খান মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে অবস্থিত এই মসজিদটি আনুমানিক ১৬৭৯ সালে নির্মিত হয়। ধারণা করা হয়, বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর পুত্র মুসা খান এটি নির্মাণ করেন। এটি প্রাক-মুঘল স্থাপত্যের একটি চমৎকার নিদর্শন।

৬. হাজী শাহবাজ মসজিদ সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই মসজিদটি ১৬৭৯ খ্রিস্টাব্দে শাহজাদা আযমের শাসনামলে নির্মিত হয়। হাজী শাহবাজ নামের এক অভিজাত ও ধনী ব্যবসায়ী এর নির্মাতা।

৭. লালবাগ শাহী মসজিদ লালবাগ কেল্লার পাশেই অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি ১৭০৩ খ্রিস্টাব্দে তৎকালীন ঢাকার উপশাসক ও সম্রাট আওরঙ্গজেবের প্রপৌত্র ফররুখশিয়রের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়।

৮. খান মহম্মদ মৃধার মসজিদ পুরান ঢাকার লালবাগের আতশখানায় অবস্থিত এই মসজিদটি ১৭০৬ খ্রিস্টাব্দে নির্মিত হয়। নায়েবে নাজিম ফররুখশিয়ারের আমলে ঢাকার প্রধান কাজী ইবাদুল্লাহর আদেশে খান মহম্মদ মৃধা এটি নির্মাণ করেন। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর রক্ষণাবেক্ষণ করছে।

৯. কসাইটুলি মসজিদ পুরান ঢাকার কসাইটুলির কে পি ঘোষ রোডে অবস্থিত এই মসজিদের আরেক নাম ‘চিনির টুকরা মসজিদ’ বা ‘কাস্বাবটুলি জামে মসজিদ’। ১৩৩৮ হিজরিতে আবদুল বারি নামের এক ব্যবসায়ী এটি নির্মাণ করেন।

১০. বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পুরান ও নতুন ঢাকার মিলনস্থলে অবস্থিত এটি বাংলাদেশের জাতীয় মসজিদ। ১৯৫৯ সালে বিশিষ্ট ব্যবসায়ী আবদুল লতিফ ইব্রাহিম বাওয়ানি এটি নির্মাণের উদ্যোগ নেন এবং ১৯৬০ সালের ২৭ জানুয়ারি এর কাজ শুরু হয়। কাবা শরিফের আদলে নির্মিত এই মসজিদে একসঙ্গে ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park