1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

জগন্নাথপুরে সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী করেছে ইসলামী ছাত্রশিবির

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৫৮ বার পঠিত

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা) এর জীবনীর উপর সিরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমারখালী উত্তর থানা শাখার আওতাধীন জগন্নাথপুর ইউনিয়ন শাখা।

জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষাথীদের নিয়ে বৃহস্পতিবার দুপুর ২:৩০ থেকে অনুষ্ঠানটি শুরু হয়।জগন্নাথপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমারখালী উত্তর থানা শাখার সভাপতি মোঃ আবু হুরাইরা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের জামায়তে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল লতিফ খান এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমারখালী উত্তর থানা শাখার ছাত্রকল্যাণ সম্পাদক কবির প্রমাণিক ও কুমারখালী পৌরসভা শাখার সভাপতি শাহেদ হোসেন এবং অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা যদি মহানবীর (সা.) আদর্শ বুকে ধারণ করে বেড়ে ওঠে, তবে ভবিষ্যতে তারা সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে।


​আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শিশু-কিশোরদের জনপ্রিয় পত্রিকা ‘কিশোরকণ্ঠ’ উপহার হিসেবে প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park