1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

সুন্দরবন এক্সপ্রেসকে স্বাগত জানাতে প্রস্তুত কুমারখালী স্টেশন, শেষ মুহুর্তের প্রস্তুতি সম্পন্ন

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পঠিত
oppo_0

নিজস্ব প্রতিবেদক | কুমারখালী (কুষ্টিয়া)

দীর্ঘ প্রতীক্ষা ও তুমুল আন্দোলনের পর অবশেষে কুষ্টিয়ার কুমারখালী স্টেশনে যাত্রাবিরতি করতে যাচ্ছে আন্তঃনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’। ঐতিহাসিক এই মুহূর্তকে ঘিরে কুমারখালী রেলওয়ে স্টেশনে এখন সাজ সাজ রব। প্রথম দিন ট্রেনটিকে উৎসবমুখর পরিবেশে বরণ করে নিতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী স্টেশন এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন অবহেলিত থাকা স্টেশনটির বিভিন্ন অংশে রংয়ের কাজ করা হয়েছে। সেই সঙ্গে স্টেশনের পরিচিতিমূলক নেমপ্লেটটি নতুন করে লেখা হয়েছে, যা নতুন রূপে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছে। প্রথম দিনের আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়দের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য, পদ্মা সেতু চালুর পর ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস চলাচল শুরু করলেও গুরুত্বপূর্ণ এই জনপদে এর কোনো যাত্রাবিরতি ছিল না। অথচ কুমারখালী দেশের দ্বিতীয় বৃহৎ কাপড়ের হাট (কুমারখালী কাপুড়িয়া হাট) এবং বাউলসম্রাট লালন সাঁই, মীর মশাররফ হোসেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাঙাল হরিনাথ ও বাঘা যতীনের স্মৃতিবিজড়িত একটি ঐতিহ্যবাহী এলাকা।

ট্রেনটির যাত্রাবিরতির দাবিতে দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি, স্মারকলিপি প্রদান এবং ট্রেন আটকে বিক্ষোভ করে আসছিলেন স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ী মহল। অবশেষে গত ৪ অক্টোবর রেলওয়ের চূড়ান্ত নির্দেশনায় এই স্টেশনে যাত্রাবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়।

দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই দাবি পূরণ হওয়ায় এবং চোখের সামনে অবহেলিত স্টেশনটির এমন নতুন ও পরিপাটি রূপ দেখে কুমারখালীর সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও স্বস্তি বিরাজ করছে। নতুন এই যাত্রাবিরতির ফলে এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park