1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর সামনেই বিএনপির দুই গ্রুপে হাতাহাতি: সাংবাদিকলাঞ্ছিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পঠিত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখলীর বুয়েটের শহীদ শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। এতে স্টার নিউজের প্রতিনিধি জহুরুল ইসলামসহ অন্তত তিন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালীতে আবরার ফাহাদের বাড়িসংলগ্ন কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করতে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জিয়ারত ও দোয়া শেষে তিনি স্থান ত্যাগ করার সময় স্থানীয় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্য, ঘটনার ভিডিও মোবাইল ফোন ও ক্যামেরায় ধারণ করতে গেলে উত্তেজিত কয়েকজন নেতাকর্মী তাঁদের ওপর চড়াও হন। এ সময় ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা। এতে বাধা দিলে স্টার নিউজের প্রতিনিধি জহুরুল ইসলামসহ তিন সাংবাদিককে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park