
ডেস্ক রিপোর্টঃ
কুষ্টিয়ার কুমারখালী পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে অনলাইনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্থপতি মোহাম্মদ শেখ সাদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমারখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, কুষ্টিয়া জেলা কৃষকদলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারি খান আতিকুর রহমান সবুজ এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম।
এ সময় বিএনপি নেতা জামাল উদ্দিন, শেখ রেজাউল করিম মিলন, ফজলুর রহমান, মাহমুদুল আলম কাজলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ তুহিন আহমেদ ও আবীর হোসাইন। ইসলামী সংগীত পরিবেশন করেন মাহিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন ডা. শরিফুল ইসলাম। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জয়নুল আবেদীন।