1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

ফিলিপনগরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতাঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর শাখার উদ্যোগে ফিলিপনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এতে প্রায় ৭০০ জন রোজাদার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ওলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি ও বিশিষ্ট মুফাসসির মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আল আমিন হোসাইন ফারুকী এবং ফিলিপনগর ইউনিয়ন জামায়াতের সম্মানিত আমীর মাওলানা হাবিবুর রহমান।

ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলাঈ মনোনীত ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সাবেক কুষ্টিয়া জেলা সভাপতি জনাব খাজা আহমেদ। তিনি তার বক্তব্যে নান্দনিক ইনসাফ পূর্ণ ফিলিপনগর বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন।

জামিরুল ইসলাম (বিএসসি) এর সভাপতিত্বে বক্তারা তাদের বক্তব্যে ঐতিহাসিক বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park