1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

কুমারখালীতে ছাত্রশিবিরের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পঠিত

কুমারখালী (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতাঃ 

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নন্দলালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮মার্চ (রবিবার)  উপজেলার আলাউদ্দিন নগর বাজার সংলগ্ন এক মিলনায়তনে ২ শতাধিক তরুন ছাত্রের অংশগ্রহণে বিকাল পাঁচটায় এ অনুষ্ঠান শুরু হয়।

নন্দলালপুর ইউনিয়ন শাখার সভাপতি শাহরিয়ার রহমান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে বলেন, আদর্শিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ছাত্রসমাজকে ইসলামী মূল্যবোধে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং নৈতিক অবক্ষয় ও অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী বায়তুলমাল সম্পাদক ও ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ ইমরান হোসেন এবং জেলা শাখার অফিস সম্পাদক জুবায়ের হোসেন। আশিকুল ইসলাম চপল তার বক্তব্যে বলেন, আদর্শিক ও নৈতিক ছাত্রসমাজ গড়ে তোলার মাধ্যমে সমাজ ও জাতির উন্নয়ন সম্ভব। তিনি তরুণদের সততা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমারখালী থানা উত্তর শাখার সভাপতি রাসেল আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোঃ মামুন হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দলালপুর ইউনিয়ন শাখার আমীর মোঃ তসলিম উদ্দিন, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ খান, দপ্তর সম্পাদক মাসুদ রানা, ছাত্রশিবির কুমারখালীর সাবেক সভাপতি ইসরাইল হোসেন, রিয়াদ আল মাহমুদ, কুমারখালী পশ্চিম শাখার সভাপতি সাজ্জাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ-সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করা হয় এবং ইফতার পরিবেশন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park