1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও পরিদর্শন করেছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন এমপি। আজ ৯ মার্চ (সোমবার) সকাল ৯টায় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে হাসপাতালে উপস্থিত হন। এ সময় তিনি হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও চিকিৎসা সেবার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় এমপি আফজাল হোসেন বলেন, সাধারণ মানুষ যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা পেতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও জানান, এই পরিষ্কার অভিযান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান উদ্ভোধন করেছেন। এই কর্মসূচীর অংশ হিসেবে আজ স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হলো। এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে এবং হাসপাতালসহ উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় রাখা হবে।

এমপি আফজাল হোসেন বলেন, সাধারণ মানুষ যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা পেতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। “নীট অ্যান্ড ক্লিন কুমারখালী” গড়ে তোলার লক্ষ্যে হাসপাতালসহ উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ আফতাব উদ্দীন মাস্টার, বাগুলাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমদ, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সদকী ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল হাসান শমসের, বায়তুলমাল সম্পাদক আব্দুল হাকিম, কয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম মাস্টার, শিলাইদহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান শহিদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, অফিস সম্পাদক শরিফুল ইসলাম, পৌর যুব জামায়াতের সভাপতি হাফেজ মাসুদ রানাসহ কুমারখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ এমপি আফজাল হোসেনের হাসপাতাল পরিষ্কার অভিযান ও পরিদর্শনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগের ফলে হাসপাতালের পরিবেশ আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park