1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

পেশাগত ব্যস্ততা ভুলে পদ্মা-গড়াইয়ের মোহনায় কুমারখালী প্রেসক্লাবের নৌকাভ্রমণ ও বনভোজন

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট

কুষ্টিয়ার কুমারখালীতে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে অনুষ্ঠিত হয়েছে কুমারখালী প্রেসক্লাবের বার্ষিক নৌকাভ্রমণ ও বনভোজন। শনিবার (৫ সেপ্টেম্বর) পদ্মা ও গড়াই নদীর মোহনায় আয়োজিত এ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সাংবাদিকদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

সকাল ১০টায় কুমারখালী পৌর বাস টার্মিনালসংলগ্ন কুমারখালী প্রেসক্লাব কার্যালয়ে আনন্দঘন পরিবেশে দিনের কার্যক্রম শুরু হয়। পরে প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার লিপু আমীর এবং সাধারণ সম্পাদক ও এসএ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদের নেতৃত্বে প্রায় অর্ধশত সদস্য শহরের গড়াই ইকো পার্ক থেকে নৌকাযোগে পদ্মা-গড়াইয়ের মোহনার উদ্দেশে যাত্রা করেন।

মনোমুগ্ধকর নৌকাভ্রমণ শেষে নদীর তীরবর্তী মনোরম পরিবেশে বনভোজনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকরা আনন্দ-আড্ডা, কুশল বিনিময় ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।

এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের কুমারখালী উপজেলা সংবাদদাতা মাহমুদ শরীফ, সহ-সভাপতি ও দৈনিক কালবেলা এবং চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটন, একুশে টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের ক্যাশিয়ার মাহমুদুল হাসান প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার খবরের কুমারখালী প্রতিনিধি নয়ন শেখ, এসএ টিভির ক্যামেরাপারসন ও দৈনিক লিখনী সংবাদের মাহবুব হোসেন, খোকসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার, দ্য মিরর অব বাংলাদেশের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান, মিরর নিউজের কুমারখালী প্রতিনিধি ইসরাইল হোসেন, একুশে নিউজের স্টাফ রিপোর্টার ও দৈনিক যুগান্তরের কুমারখালী উপজেলা সংবাদদাতা শাহাদৎ হোসেন, জে টিভির কুমারখালী প্রতিনিধি মো. লিটন প্রামাণিক, মাইটিভির ক্যামেরাপারসন রবিন শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান বলেন, “কুমারখালী প্রেসক্লাবকে সারা দেশের জন্য একটি মডেল প্রেসক্লাব হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে সংবাদ ও সাংবাদিকতার ইতিবাচক পরিচয়ের পাশাপাশি সংবাদকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।”

তিনি আরও বলেন, “এখন থেকে প্রতি মাসে একদিন বনভোজনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব উদ্যোগ সফল করতে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

আয়োজনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, পেশাগত ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এ ধরনের আয়োজন কর্মব্যস্ততার মধ্যে সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।

দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে কুমারখালী প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে জানান আয়োজকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park