1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

মাদক নিয়ে দ্বন্দ্ব: কুষ্টিয়া শহরে বন্ধুর হাতে বন্ধু খুন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭২ বার পঠিত

কুষ্টিয়া শহরে মাদক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত সাগর পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর প্রায় ১টার দিকে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে এসে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের ছোট ভাই জানান, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে প্রবাল, ভিকি ও বিজয় নামের কয়েকজন সাগরকে মারধর করে এবং তাকে হুমকি দিয়ে যায়— “তোর ভাইকে গিয়ে বল।”

স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত প্রবাল নিহত সাগরের ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা উভয়েই দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মাদক নিয়ে বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

নিহত সাগরের পরিবার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে স্থানীয়দের একটি অংশের অভিযোগ, কুষ্টিয়ার সদ্য বিদায় নেওয়া জেলা প্রশাসক ইকবাল হোসেনের অপসারণের পর থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে এবং অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park