1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে: সতর্ক করল স্বাস্থ্য মন্ত্রণালয়

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট 

চলতি মৌসুমে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বক্ষণিক নজরদারি রাখছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের টানেলে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দ্রুত সতর্ক হওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রাপ্ত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই অক্টোবরের আগেই দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক হতে হবে। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা এখনো তুলনামূলক কম রয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল থেকেই সাধারণ মানুষকে সাথে নিয়ে মাঠপর্যায়ে প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। তিনি জোর দিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধ করা কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়; এই কার্যক্রমে সাধারণ জনগণকেও সরাসরি সম্পৃক্ত হতে হবে।

ডেঙ্গু মোকাবিলায় গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ড. এ এম এ মুহিত বেশ কিছু নির্দেশনার কথা উল্লেখ করেন। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতাল এবং বসতবাড়ির আশপাশের সব স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকাকে এডিস মশার প্রজননস্থলমুক্ত করতে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে নাগরিক নিরাপত্তার স্বার্থে সবাইকে সর্বোচ্চ সচেতন ও সতর্ক থাকার বিশেষ অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park