1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

উত্তর প্রদেশে অতিভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত ৫৬, ক্ষতিগ্রস্ত সহস্রাধিক ঘরবাড়ি

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশে টানা তিন দিনের অতিভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের প্রাণহানি ঘটেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করায় এই ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়েছে। রোববার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও ত্রাণ কমিশনারের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিস্তীর্ণ অঞ্চলজুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫৬ জন নিহত হওয়ার পাশাপাশি আরও অনেকেই আহত হয়েছেন। প্রবল বর্ষণে রাজ্যে এক হাজারের বেশি ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, গত শুক্রবার থেকে রোববারের মধ্যে উত্তর প্রদেশে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে বছরের এই সময়ে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ থাকার কথা মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ২৪ কোটির বেশি মানুষের আবাসস্থল উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষা মৌসুমে সেখানে অতিবৃষ্টি ও ঝড়ের প্রাদুর্ভাব দেখা যায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড় ও চরম আবহাওয়া পরিস্থিতির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে সতর্ক করে আসছে ভারতের আবহাওয়া অফিস।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণেই বৃষ্টিপাতের এই তীব্রতা ও অস্বাভাবিক চরম আবহাওয়ার সৃষ্টি হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park