1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

একতারপুর বাজারে ডাকাতির ঘটনায় পাংশার ছয় যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

খোকসা(কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর বাজারে সংঘটিত ডাকাতির ঘটনায় রাজবাড়ীর পাংশা উপজেলার ছয় তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। খোকসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেনের নেতৃত্বে একতারপুর বিহারিয়া গ্রামে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—রাজবাড়ীর পাংশা উপজেলার বহলাডাঙ্গা গ্রামের শামীম শেখ (১৯), শাওন সর্দার (২১), আনিস মন্ডল (২৯); নোটাভাঙ্গা গ্রামের সাগর খান (১৯), সোহেল রানা এবং পিরালিপাড়া গ্রামের সজিব মন্ডল। পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে খোকসা থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা (নং-০৩) রুজু করা হয়।

(খোকসার একতারপুরে ডাকাতি হাওয়ার বিস্তারিত প্রতিবেদন https://www.rupalikantho.com/kushtia-11/266/)

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একতারপুর বাজারে ডাকাতির ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অপরাধ সংঘটনের প্রাক্কালীন সময়ে স্থানীয় সচেতন জনতা ও পুলিশের সম্মিলিত ও সময়োপযোগী পদক্ষেপে তাদের হাতেনাতে আটক করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে যথাযথ আইনি প্রক্রিয়া ও নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তারকৃত ছয়জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park