1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

মিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদন  (মিরপুর,কুষ্টিয়া)

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারী জিপিএ-৫ প্রাপ্ত  ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ‘এ প্লাস (A+) সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুষ্টিয়া জেলা শাখার অন্তর্গত মিরপুর উপজেলা শাখা ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য জনাব আব্দুল গফুর। তিনি তাঁর বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের চমৎকার ফলাফলের জন্য অভিনন্দন জানান এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে নিজেদের সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জনাব ইমরান বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান মুকুল ও জেলা অফিস সম্পাদক মুরসালিন হোসাইন সহ জামায়া-তে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীগণ

আয়োজকদের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং মেধার মূল্যায়নে এ ধরনের গঠনমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park