1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

জগন্নাথপুর ইউনিয়ন শিবিরের নৌকা ভ্রমন আয়োজিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, কুমারখালী

সংগঠনের দায়িত্বশীল – কর্মীদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথপুর ইউনিয়ন শাখার উদ্যোগে একটি প্রীতি নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি ইমরান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কুমারখালী উত্তর থানা শাখার সভাপতি আবু হুরায়রা এবং ছাত্রকল্যাণ সম্পাদক কবির হুসাইন।

আয়োজক সূত্রে জানা যায়, আনন্দঘন এই নৌকা ভ্রমণটি কুমারখালীর জগন্নাথপুর থেকে শুরু হয়ে রাজবাড়ী জেলার পাংশা উপজেলাধীন বাহাদুরপুরের দৃষ্টিনন্দন হেনা পার্ক পর্যন্ত যায়। সেখানে কিছু সময় অতিবাহিত করার পর নৌকাটি পুনরায় জগন্নাথপুরের উদ্দেশ্যে যাত্রা করে।

দিনব্যাপী এই নৌকা ভ্রমণকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে যাত্রাপথে বিভিন্ন ধরনের খেলাধুলা ও আনন্দদায়ক ইভেন্টের আয়োজন করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টদের মতে, দৈনন্দিন সাংগঠনিক ব্যস্ততার ফাঁকে আয়োজিত ব্যতিক্রমী এই নৌকা ভ্রমণ কর্মীদের মানসিক প্রশান্তি জোগানোর পাশাপাশি পারস্পরিক সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park