1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

২০ সেপ্টেম্বরের মধ্যে সুন্দরবন এক্সপ্রেসের যাত্রাবিরতি না দিলে কুমারখালী স্টেশন অবরোধের হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ বার পঠিত

কুমারখালী(কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার কুমারখালী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতির জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে এই দাবি বাস্তবায়ন করা না হলে স্টেশন অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) কুমারখালীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলওয়ে কর্তৃপক্ষকে এই আল্টিমেটাম দেন স্থানীয় সুশীল সমাজ ও রাজনৈতিক নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, শিল্প, সাহিত্য ও বাণিজ্যের দিক থেকে কুমারখালী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী একটি উপজেলা। প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস এই এলাকায়। ব্যবসা, চাকরি, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে প্রতিদিন এখানকার বিপুলসংখ্যক মানুষকে ঢাকা, খুলনা বা বেনাপোলের মতো শহরগুলোতে যাতায়াত করতে হয়। নিরাপদ ও সাশ্রয়ী বাহন হিসেবে ট্রেনের ওপরই সাধারণ মানুষের সবচেয়ে বেশি ভরসা। তাই দীর্ঘদিন ধরেই রেলওয়ের মহাপরিচালক থেকে শুরু করে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছেন তাঁরা।

ট্রেনের যাত্রাবিরতির এই দাবির পেছনে একটি প্রেক্ষাপটও তুলে ধরা হয়। বক্তারা বলেন, দীর্ঘ চেষ্টার পর রেলওয়ে কর্তৃপক্ষ কুমারখালী স্টেশনে বেনাপোলগামী একটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু একই সঙ্গে পার্শ্ববর্তী খোকসা স্টেশনে ওই ট্রেনের যাত্রাবিরতি বাতিল করায় দুই উপজেলার মানুষের মধ্যে একধরনের ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কুমারখালীবাসী বেনাপোল ট্রেনের পরিবর্তে আন্তঃনগর সুন্দরবন ট্রেনের যাত্রাবিরতির নতুন প্রস্তাব দেন। রেলওয়ে কর্তৃপক্ষ সুন্দরবন ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে আশ্বাস দিলেও তা এখনো শুধুই কাগজে-কলমে সীমাবদ্ধ রয়েছে। অবিলম্বে এই আশ্বাসের বাস্তব প্রয়োগ দেখতে চান স্থানীয়রা। অন্যথায় কঠোর কর্মসূচি ছাড়া তাদের কোনো উপায় থাকবে না।

দাবি আদায়ের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াশ, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমির ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান। এছাড়াও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সাধক হারুন, বিশিষ্ট ব্যবসায়ী রাকিব প্রামানিক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জিলালসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park