1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

খোকসা মাদ্রাসা ও এতিমখানায় সৌদি সহায়তার খেজুর বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পঠিত

নিউজ ডেস্ক, রুপালী কণ্ঠ:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় সৌদি আরবের বাদশা প্রতিষ্ঠিত কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার-এর পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ১৯২ প্যাকেট খেজুর উপজেলার তালিকাভুক্ত ৩৭টি মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের মাঝে হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমাদুল হাসান এসব খেজুর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দোস্তদার হোসেন, খোকসা প্রেসক্লাবের সভাপতি পুলক সরকারসহ মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park