1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা: সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি ইমরান বিশ্বাস

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০১২ বার পঠিত

 শাহাদৎ হোসেন

কুমারখালী উপজেলা সংবাদদাতা |

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার ২০২৬ সেশনের সেটআপ গঠন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক জরুরি দায়িত্বশীল সভায় জেলা সভাপতিসহ সেক্রেটারির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে একটি মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মো. ইউসুফ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি ও সাবেক জেলা সভাপতি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, সাবেক কেন্দ্রীয় সহকারী বায়তুলমাল সম্পাদক ও সাবেক জেলা সভাপতি আশিকুল ইসলাম চপল এবং কুষ্টিয়া শহর সভাপতি হাফেজ আবু ইউসুফসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

ঘোষিত কমিটি অনুযায়ী, কুষ্টিয়া জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহাঙ্গীর আলম। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। অপরদিকে, জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান বিশ্বাস। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে তারও সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ষান্মাসিক (জুলাই) অধিবেশন থেকে তারা দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন সেশনে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ২০২৬-২০২৭ শেসনের জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সাবেক দায়িত্বশীলবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত কমিটি জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park