1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

কুমারখালীতে ড্রিম এলাইভ সেন্টারের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিম এলাইভ সেন্টারের উদ্যোগে এবং লোটাস হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোটাস চক্ষু হাসপাতালের আয়োজনে হাসপাতাল সংলগ্ন স্থানে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লোটাস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাড. জাকারিয়া আনছার মিলন এবং কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভি প্রতিনিধি লিপু খন্দকার।

অন্যান্যদের মধ্যে কুমারখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, কোষাধ্যক্ষ ও একুশে টিভির জেলা প্রতিনিধি মাহমুদ আলাল, দপ্তর সম্পাদক মাসুদ রানা, ড্রিম এলাইভ সেন্টারের সভাপতি নাইমুজ্জামান নাইম, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইসরাইল, কুমারখালী থানার উপ-পুলিশ পরিদর্শক সোহাগ শিকদার, উপ-পুলিশ পরিদর্শক প্রকাশ, কুমারখালী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল, লোটাস হাসপাতালের চিকিৎসক ডা. সুজন মাহমুদ, হাসপাতাল রোড বাজার সমিতির সভাপতি মো. আইয়ুব আলী সহ অনেকে উপস্থিত ছিলেন ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park