
নিজস্ব প্রতিবেদকঃ
কুমারখালীতে রাজনৈতিক, প্রশাসনিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ মঙ্গলবার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর ও ৭৬, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল গফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার, উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মাষ্টার এবং কুমারখালী থানার ভারপ্রাপ্ত অফিসার আমিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির উপজেলা আহ্বায়ক অধ্যাপক হেলাল উদ্দিন, খোকসা উপজেলা আমীর নজরুল ইসলাম, নায়েবে আমীর হাফেজ মুরশিদ আলম, পৌর জামায়াতের আমীর এ্যাডভোকেট রবিউল ইসলাম (এপিপি), পৌর বিএনপির সভাপতি হাজি মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন আহমেদ, খেলাফত মজলিশের উপজেলা সেক্রেটারি মাওলানা খালিদ সাইফুল্লাহ, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ ও দপ্তর সম্পাদক হাফেজ মাসুদ রানা প্রমুখ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন অর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, কবি-সাহিত্যিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে ৭৮, কুষ্টিয়া ৪ আসনের এমপি আফজাল হোসেন বলেন, পবিত্র রমজান মাস মানুষকে সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন,
কুমারখালীতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সকলের অংশগ্রহণে সম্প্রীতির কুমারখালী গড়ে তুলতে হবে।
এসময় তিনি আরও বলেন, সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে হবে।
অনুষ্ঠানে কুমারখালী ও খোকসা উপজেলার প্রায় তিন শতাধিক বিশিষ্টজন, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খোকসা উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ মুর্শিদ আলম। দোয়া শেষে উপস্থিত সকলকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।