1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

কুমারখালীতে জুয়েলার্স সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পঠিত

 

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা:

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ মার্চ সোমবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি কুমারখালী উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মাদ রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে কুমারখালীর স্বর্ণকার পট্টির নিরাপত্তা নিশ্চিতে তিনি পাহারার ব্যবস্থা জোরদারে ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি কুমারখালী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ক্যাশিয়ার সনত কুমার বিশ্বাস, সহকারী ক্যাশিয়ার সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস. এম. শামীম, কার্যকরী পরিষদের সদস্য তরুণ কুমার দত্ত ও নিখিল খামাড়িয়া সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি কুমারখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিটন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park