1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

ট্রেন স্টপেজের দাবিতে অবস্থান কর্মসূচি: প্রশাসনের আশ্বাসে সমাপ্ত আন্দোলন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭৬ বার পঠিত

ডেস্ক নিউজঃ

কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনগণ। পরে জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়।

সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ স্টেশন মাস্টারের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। এ সময় স্টেশন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

আন্দোলনকারীরা খুলনা-ঢাকা রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের কুমারখালী স্টেশনে যাত্রাবিরতির দাবি জানান।

এ সময় বক্তব্য দেন অবস্থান কর্মসূচির আয়োজক ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস, জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার নায়েবে আমির শামসুদ্দিন আহমাদ, কুমারখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জিলাল এবং কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমিরসহ আরও অনেকে।

প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচির পর কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আগামী ২৭ জুনের মধ্যে কুমারখালী স্টেশনে অন্তত একটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর আশ্বাস দেন।

পরে গণঅধিকার পরিষদের নেতা শাকিল আহমেদ তিয়াস কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

শামসুদ্দিন আহমাদ বলেন, কুমারখালী স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস—এই দুইটি ট্রেনের স্টপেজ নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরালো করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park