1. admin@rupalikantho.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আলোচনা: বাঁচবে ৩ ঘণ্টা সময়, কমবে ভাড়াও কয়া ইউনিয়নে তৃণমূল কর্মীদের নিয়ে বিশাল সমাবেশ সম্পন্ন: অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ খোকসায় জুমার খুতবায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি আফজাল হোসেনের কুমারখালীর শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগুলাটে বিভেদ ভুলে ঐক্যের বার্তা, কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছেঁউড়িয়ায় লালন মেলা সমাপ্ত: ঘরে ফেরা মানুষের চাপে কুষ্টিয়ার ট্রেনে উপচে পড়া ভিড় তৃণমূলের দোরগোড়ায় সংসদ সদস্য আফজাল হোসেন, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ লালনের মানবতার বাণীতে মুখর ছেউড়িয়া, আজ পর্দা নামছে স্মরণোৎসবের

ভোলার মেঘনা তীরে আকস্মিক ধস: আড্ডারত ৫ বন্ধুর মধ্যে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট (ভোলা)

ভোলা সদর উপজেলার মেঘনা নদীর তীরে ঘুরতে গিয়ে আকস্মিক ধসে নদীতে পড়ে দুই যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁদের আরও তিন বন্ধু সাঁতার কেটে প্রাণে বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার ‘গরিবের দুবাই’ খ্যাত মেঘনার তীরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ওই দুই যুবক হলেন— ভোলা পৌরসভার কালিবাড়ি রোড এলাকার বাসিন্দা ইব্রাহিমের ছেলে ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মো. আমজাদ (২৮) এবং শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকার সর্দার বাড়ির বাসিন্দা বাবুলের ছেলে মো. রাকিব (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা থেকে আমজাদ, রাকিব, ফাহিম ও শাওনসহ মোট পাঁচ বন্ধু মিলে মেঘনার তীরে বসে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার একপর্যায়ে রাতের অন্ধকারে নদী তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের ফেলা জিওব্যাগগুলো হঠাৎ ধসে পড়ে। এর সঙ্গেই খরস্রোতা মেঘনার বুকে ছিটকে পড়েন পাঁচ বন্ধু। তাঁদের মধ্যে তিনজন সাঁতার কেটে কোনোমতে তীরে উঠতে পারলেও স্রোতের তোড়ে আমজাদ ও রাকিব নদীতে তলিয়ে যান। প্রাণে বেঁচে ফেরা তিন বন্ধুর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন এবং স্থানীয়রা মিলে নিখোঁজদের উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন।

স্থানীয়দের চেষ্টায় কোনো হদিস না মেলায় পরে কোস্টগার্ড ও নৌ-পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান চালালেও রাতে নিখোঁজদের কোনো সন্ধান পায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলার ইলিশা নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, নিখোঁজ দুই যুবকের সন্ধানে নৌ-পুলিশ ও কোস্টগার্ড নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করেছে, তবে এখন পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি।

অন্যদিকে, ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মেঘনা নদীতে নিখোঁজ আমজাদ ও রাকিবের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে সংশ্লিষ্টদের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক রুপালী কণ্ঠ
Theme Customized By Shakil IT Park